বাংলাধারা প্রতিবেদন »
নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন টেক্সটাইল মোড়ের পাকা রাস্তার উপর থেকে দেশীয় অস্ত্রসহ দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে বায়েজিদ বোস্তামী থানা পুলিশ।
বৃহস্পতিবার (২২ আগস্ট) দিবাগত রাত তিনটার দিকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো মোঃ মোতালেবের ছেলে মোঃ সোহাগ (২৬) ও মোঃ মোক্তার হোসেনের ছেলে মোঃ শফিকুল ইসলাম (২৮)। বায়োজিদ বোস্তামী থানার উপ-পরিদর্শক মোঃ হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, গোপন সূত্রে আমরা খবর পাই, আসামীরা ছিনতাইয়ের উদ্যেশে বায়েজিদ বোস্তামী থানাধীন টেক্সটাইল মোড়ের পাকা রাস্তার উপর অবস্থান করছে। আমরা সেখানে অভিযান চালিয়ে আসামীদেরকে গ্রেফতার করি। এসময় তাদের কাছ থেকে ১ টি টিপছোড়া ও ১ টি ছোড়া উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
বাংলাধারা/এফএস/এমআর/এসবি












