২১ সেপ্টেম্বর ২০২৬

প্রথম শ্রেণির ভর্তি লটারিতে, অন্য শ্রেণিতে পরীক্ষা

আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণিতে ভর্তিতে কোনো পরীক্ষা হবে না। এক্ষেত্রে লটারির মাধ্যমে প্রথম শ্রেণিতে ভর্তি কার্যক্রম পরিচালনা করা হবে। তবে, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের অন্যান্য সব শ্রেণিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার আবদুল্লাহ শিবলী সাদিকের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এছাড়া, এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ১০ আগস্ট প্রকাশ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ভর্তি পরীক্ষার বিষয়ে এর আগে মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছিলেন, ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি পরীক্ষা পুনরায় চালু করার বিষয়টি সরকার বিবেচনা করছে। এ খবরের পরিপ্রেক্ষিতে অভিভাবকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছিল।

আরও পড়ুন