৪ মে ২০২৬

মিন্নির জামিন নিয়ে যে রায় দিলেন হাইকোর্ট

বাংলাধারা ডেস্ক »

বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় তার স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিকে জামিন দেননি হাইকোর্ট। জামিন আবেদনের শুনানি শেষে হাইকোর্ট রুল দিতে চাইলে মিন্নির আইনজীবীরা তাতে সম্মত হননি। পরে আদালত জামিন আবেদন ফেরত দেন।

বৃহস্পতিবার (৮ আগস্ট) বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে মিন্নির জামিন শুনানি অনুষ্ঠিত হয়।

জামিন আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট মিন্নির জামিন বিষয়ে রুল দিতে চান। এসময় মিন্নির আইনজীবীরা রুল নিতে সম্মত না হয়ে জামিন আবেদন ফেরত চান। তখন আদালত মিন্নির জামিন আবেদন ফেরত দেন।

জামিন শুনানিতে মিন্নির পক্ষে ছিলেন জামিন আবেদনের পক্ষে আইনজীবী ছিলেন জেড আই খান পান্না। সঙ্গে ছিলেন আইনুন নাহার সিদ্দিকা, মাক্কিয়া ফাতেমা ইসলাম ও জামিউল হক ফয়সাল। রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মমতাজ উদ্দিন ফকির।

বাংলাধারা/এফএস/এমআর/এসবি/আরইউ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ