৩ মে ২০২৬

মিল্ক ভিটার পাস্তুরিত দুধ বিক্রিতে বাধা নেই

বাংলাধারা ডেস্ক »

রাষ্ট্রায়ত্ত কোম্পানি বাংলাদেশ মিল্ক প্রডিউসারস কো অপারেটিভ ইউনিয়ন লিমিটেডের (মিল্কভিটা) পাস্তুরিত দুধ উৎপাদন ও বিক্রির ওপর হাই কোর্টের জারি করা নিষেধাজ্ঞা আট সপ্তাহের জন্য স্থগিত করে দিয়েছে সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। মিল্কভিটার এক আবেদনের শুনানি করে চেম্বার বিচারপতি মো. নুরুজ্জামান সোমবার এই আদেশ দেন। এর ফলে বাজারে মিল্কভিটার দুধ বিক্রিতে কোনো বাধা থাকছে না।

তবে সরকারের মান নিয়ন্ত্রক সংস্থা বিএসটিআইয়ের অনুমোদিত বাকি ১৩টি কোম্পানির পাস্তুরিত দুধ উৎপাদন, সরবরাহ ও বিপণন হাই কোর্টের আদেশ অনুযায়ী পাঁচ সপ্তাহ বন্ধই থাকছে বলে জানিয়েছেন মিল্কভিটার অন্যতম আইনজীবী মহিউদ্দিন মো. হানিফ ফরহাদ জানান। চেম্বার আদালতে মিল্কভিটার পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

আদেশের পর মহিউদ্দিন মো. হানিফ বলেন, “মাথাব্যথার জন্য আমরা মাথা কেটে ফেলতে পরি না। হাই কোর্ট গতকাল যে আদেশ দিয়েছে, তাতে খামারিরা ও উৎপাদকরা ব্যাপক ক্ষতির মুখে পড়বেন, বিপর্যয়ের মধ্যে পড়বেন

“এটা উল্লেখ করেন আমরা মিল্কভিটার ক্ষেত্রে হাই কোর্টের আদেশ স্থগিত চেয়েছিলাম। আমরা বলেছি, দুধে এন্টিবায়োটিক বা অন্য সমস্যা থাকলে তা গ্র্যাজুয়ালি দূর করতে হবে।”

বাংলাধারা/এফএস/এমআর/টিএম/আরইউ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ