১৮ সেপ্টেম্বর ২০২৬

মূল্যতালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ দোকানিকে জরিমানা

মূল্যতালিকা না থাকায় চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারের ছয় ব্যবসায়ীকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (২ আগস্ট) পরিচালিত অভিযানে বাজারের বিভিন্ন দোকানে মূল্যতালিকা প্রদর্শনের বিষয়টি তদারকি করা হয়। এ সময় নিয়ম না মানায় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়।

অভিযানে মূল্যতালিকা প্রদর্শন না করার দায়ে মুন্না পোল্ট্রিকে ৫ হাজার টাকা, রহিমের মুরগির দোকানকে ৩ হাজার টাকা, সেহাবিয়া পোল্ট্রিকে ৩ হাজার টাকা, মহাসেন আওলিয়া স্টোরকে ৩ হাজার টাকা, বিসমিল্লাহ মাংস বিতানকে ৩ হাজার টাকা এবং ভাই ভাই সবজি বিতানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

চট্টগ্রাম অঞ্চলের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক ফয়েজ উল্লাহ বলেন, ভোক্তাদের সঠিক তথ্য জানার অধিকার নিশ্চিত করতে প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানে দৃশ্যমান স্থানে মূল্যতালিকা প্রদর্শন বাধ্যতামূলক। যারা এ নির্দেশনা মানছেন না, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, বাজারে শৃঙ্খলা প্রতিষ্ঠা, স্বচ্ছতা নিশ্চিত করা এবং ভোক্তার স্বার্থ সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

আরও পড়ুন