২ মে ২০২৬

মেয়াদোত্তীর্ণ লবণের প্যাকেটে নতুন মেয়াদের স্টিকার

বাংলাধারা প্রতিবেদন »

হাটহাজারী পৌরসভার আব্বাইসার পুল এলাকার বিভিন্ন মুদির দোকানে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ লবনের গায়ে নতুন মেয়াদ লাগিয়ে বিক্রির সময় ৫০ কেজি লবন জব্দ করেছে উপজেলা প্রশাসন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ইনবক্সে একজন সচেতন নাগরিকের দেয়া তথ্যের ভিত্তিতে এই অভিযানটি পরিচালনা করা হয়।

সোমবার (১৫ জুলাই) দুপুর আড়াইটায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন।

রুহুল আমিন বাংলাধারাকে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ইনবক্সে একজন সচেতন নাগরিকের দেয়া তথ্যের ভিত্তিতে হাটহাজারী পৌরসভার আব্বাইসার পুল এলাকার বিভিন্ন মুদির দোকানে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ৫০ কেজি লবন জব্দ করি। তারা মেয়াদোত্তীর্ণ লবনের গায়ে নতুন মেয়াদ লাগিয়ে বিক্রি করছিল। এ অপরাধে তিন দোকানের প্রত্যেক দোকানীকে ২ হাজার টাকা জরিমানা করে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।

বাংলাধারা/এফএস/এমআর/টিএম

আরও পড়ুন