৩ মে ২০২৬

শনিবার কলকাতায় বঙ্গবন্ধুর ম্যুরাল প্রতিস্থাপন

বাংলাধারা ডেস্ক »

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত কলকাতার বেকার হোস্টেলে বঙ্গবন্ধুর ম্যুরালটি আগামী শনিবার প্রতিস্থাপন করা হচ্ছে। ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম।

জানা গেছে, বিদ্যমান ম্যুরালটিতে বঙ্গবন্ধুর চেহারা পুরোপুরি ফুটে না ওঠায় বাংলাদেশ তা প্রতিস্থাপন করছে। গত বুধবার বেনাপোল সীমান্ত দিয়ে ভাস্কর্যটি কলকাতায় পাঠানো হয়েছে।

কূটনৈতিক সূত্রগুলো জানায়, ভারতের সঙ্গে যোগাযোগ করেই ম্যুরালটি প্রতিস্থাপনে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রী আগামী শনিবার ম্যুরালটি প্রতিস্থাপন করে বিকেলেই ঢাকা ফিরবেন।

উল্লেখ্য, কলকাতার তালতলার স্মিথ লেনে অবস্থিত সরকারি বেকার হোস্টেলের আবাসিক ছাত্র ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ভারতবর্ষের রাজনীতির অবিস্মরণীয় সব ইতিহাস বেকার হোস্টেলকে সমৃদ্ধ করেছে।

বাংলাধারা/এফএস/এমআর/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ