৩০ এপ্রিল ২০২৬

নগরে করোনার দ্বিতীয় ডোজ নিল ২৭ হাজার শিশু

বাংলাধারা প্রতিবেদক »

প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিহত করার জন্য ৫-১১ বছর বয়সী শিশুদের প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছিল মাস খানেক আগে। এবার দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে। প্রথম দিনে দেয়া হয় ২৬ হাজার ৭৮২ জন শিশুকে। নগরে সাড়ে ৩ লক্ষ শিশুকে টিকা দেওয়ার টার্গেট করা হয়েছে।

বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন চসিক জেনারেল হাসপাতালের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী। তিনি বলেন, আমাদের টার্গেট সাড়ে তিন লক্ষ শিশুকে টিকা প্রদান করা। যতদিন টার্গেট পূরণ না হবে ততদিন চলবে এ কার্যক্রম।

সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শিশুদের টিকা প্রদান করা হয়। প্রথম দিনে টিকা নিয়েছে ২৬ হাজার ৭৮২ জন শিশু। এদের মধ্যে- ছেলে ১৩ হাজার ৮৪৯ এবং মেয়ে ১২ হাজার ৯৩৩ জন।

এর আগে, চট্টগ্রামে গত ২৪ আগস্ট থেকে ৫-১১ বছর বয়সী শিশুদের টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছিলো। ১৪ দিনব্যাপী এ কার্যক্রমে ৩ লাখ ১০ হাজার ৪শ’ ২২ জন শিশুকে টিকা প্রদান করা হয়।

আরও পড়ুন