১৪ মার্চ ২০২৬

কয়রায় অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৫’টি ড্রেজার’সহ আটক-১৪

খুলনার কয়রায় অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৫’টি ড্রেজার’সহ ১৪’জনকে আটক করেছে কোস্ট গার্ড।

মঙ্গলবার(৩১’ ডিসেম্বর)রাতে কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মুসফিক উস সালেহিন এ তথ্য নিশ্চিত করেন।

এ বিষয়ে তিনি বলেন, সোমবার (৩০ ডিসেম্বর) কয়রা কোস্ট গার্ড স্টেশন কর্তৃক কয়রার ঘড়িলাল বাজার সংলগ্ন আড়পাঙ্গাসিয়া নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন আড়পাঙ্গাসিয়া নদী হতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৫’টি ড্রেজার এমভি সরদার, এমভি মা বাবার দোয়া এবং ৩’টি কাঠের  তৈরি ড্রেজার’সহ ১৪’জনকে আটক করা হয়।

এ বিষয়ে তিনি আরও বলেন, আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর কয়রা থানায় হস্তান্তর করা হয়।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ