১৪ মার্চ ২০২৬

আবার দেখা হবে অন্য এক দুনিয়াতে – বিদিশা

বাংলাধারা প্রতিবেদক »

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে মর্মাহত হয়ে তার প্রাক্তন স্ত্রী মন্তব্য করেছেন, ‘আবার দেখা হবে হয়তো অন্য এক দুনিয়া তে যেখানে থাকবেনা কোনো রাজনীতি।’ আজ রবিবার তার ফেসবুক পেইজ থেকে এরশাদের প্রতি গভীর ভালোবাসা জানিয়ে একটি স্ট্যাটাস দেন তিনি।

বিদিশা লিখেছেন, ‌’এ জন্মে আর দেখা হলো না। আমিও আজমীর শরীফ আসলাম আর তুমি ও চলে গেলে। এতো কষ্ট পাওয়ার থেকে মনে হয় এই ভালো ছিল। আবার দেখা হবে হয়তো অন্য এক দুনিয়াতে যেখানে থাকবেনা কোনো রাজনীতি।’

এদিকে এরশাদের মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ অনেকে।

বাংলাধারা/এফএস/এমআর/আর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ