বাংলাধারা প্রতিবেদন »
চকরিয়ার বম বিলছড়ি ইউপির বমরমুখ এলাকায় বাড়ির উপর পাহাড় ধসে স্বামী ও স্ত্রী নিহত হয়েছেন। আজ রবিবার (১৪ জুলাই) ভোররাত ২টা দিকে পাহাড় ধসের ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মো. সাদেক (৩০) ও তার স্ত্রী ওয়ালিদা বেগম (২১)। আজ ভোররাতে এ ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন মাটি খুঁড়ে তাদের মরদেহ উদ্ধার করে। চকরিয়া ইউপির নির্বাহী কর্মকর্তা নুরুউদ্দীন মো. শিবলী নোমান এ খবর নিশ্চিত করেন।
গত একসপ্তাহ ধরে টানা ভারী বর্ষণে চকরিয়ার নিম্নাঞ্চল ডুবে যাওয়ায় লাশ উদ্ধারে যেতে পারেন নি স্থানীয় প্রশাসন। নিহত মো. সাদেক ও ওয়ালিদা বেগম গত পাঁচ বছর আগে বিবাহ বন্দনে আবদ্ধ হন। তারা নি:সন্তান ছিলেন।
বাংলাধারা/এফএস/এমআর/টিএম/আর












