বাংলাধারা প্রতিবেদন »
ইংল্যান্ডের উইকেটে শুরুতে পেসাররা সুবিধা পাবে এটাই স্বাভাবিক। কিন্তু শুরুতে ব্যাট করাও সহজ। পরে উইকেট স্লো হলে রান করা আরও কঠিন। লর্ডসে আবার আগের চার বিশ্বকাপের ফাইনালে প্রথমে ব্যাট করা দল জিতেছে। টস জিতে তাই ব্যাটিং নিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন।
ভোরে লন্ডনে বৃষ্টি হয়। যার কারণে ১৫ মিনিট দেরিতে টস হয়েছে। তবে সকাল থেকেই আকাশে রোদ খেলছে। উইকেট শক্তই আছে। তবে ঘাস শুরুর দিককার উইকেটের চেয়ে একটু বেশি। শুরুর ক’ওভার পেসাররা সুবিধা পাবেন। তারপরও টস জিতে ব্যাটিং করারই উইকেট। উইলিয়ামসনকে তাই খুব একটা ভাবতে হয়নি।
নিউজিল্যান্ডকে ফাইনালে আন্ডারডগ মনে করা হচ্ছে। রস টেইলর মনে করেন এটা ভালোই হয়েছে। চাপহীনভাবে খেলতে পারবে তারা। তবে কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন জানান, তারা যে ডগই হোক না কেন শিরোপা লড়াইয়ের জন্য লড়বে। অনেকের মতে, আন্ডারডগদের দলে মার্টিন গাপটিলের মতো ঘুমন্ত ‘বড় ডগও’ আছে। যারা যেগে উঠলে এক হাতেই ম্যাচ বের করে নিয়ে আসতে পারেন।
ইংল্যান্ড স্কোয়াড: ইয়ন মরগান (অধিনায়ক), মঈন আলী, জোফরা আর্চার, জনি বেয়ারস্টো, জস বাটলার, টম কারেন, লিয়াম প্লাংকেট, লিয়াম ডসন, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, বেন স্টোকস, জেমস ভিন্স, ক্রিস ওকস ও মার্ক উড।
নিউজিল্যান্ড স্কোয়াড: কেন উইলিয়ামসন (অধিনায়ক), টম ব্লানডেল, ট্রেন্ট বোল্ট, কলিন ডি গ্র্যান্ডহোম, লোকি ফার্গুসন, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, টম ল্যাথাম, কলিন মুনরো, জেমস নিশাম, হেনরি নিকোলস, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি ও রস টেইলর।
বাংলাধারা/এফএস/এমআর/টিএম












