১৪ মার্চ ২০২৬

নগরীতে সিলিন্ডার বিস্ফোরণ, মা-ছেলে-মেয়ে অগ্নিদগ্ধ

বাংলাধারা প্রতিবেদন »

নগরীর বন্দর থানার কলসী দিঘীর পাড় ধামুপাড়া এলাকায় নিজ বাসায় দগ্ধ হয়ে একই পরিবারের মা, ছেলে, মেয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে।

রোববার (১৪ জুলাই) ভোরে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- রাজিয়া আক্তার (৪৫), তার ছেলে মো. ইয়াছিন (২৩) ও মেয়ে তানিয়া (১৯)।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) বার্ন ইউনিটের সহকারী রেজিস্ট্রার নারায়ন ধর বাংলাধারাকে জানান, রাজিয়ার দেহের ৫৫ শতাংশ, ইয়াছিনের ৩৫ শতাংশ ও তানিয়ার শরীরের ১৫ শতাংশ পুড়ে গেছে। ধোঁয়ায় আহতদের শ্বাস নালীতে সমস্যা হয়েছে। তিনজনকেই উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হবে জানান তিনি।

চমেক পুলিশ ফাঁড়ির নায়েক আমির হোসেন বাংলাধারাকে জানান, ভোর সাড়ে ৫টার দিকে দগ্ধ তিনজনকে স্থানীয় লোকজন হাসপাতালে নিয়ে আসেন। তারা জানিয়েছে, বাসায় সিলিন্ডার বিস্ফোরণে তিনজন দগ্ধ হয়েছে।

বাংলাধারা/এফএস/এমআর/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ