চবি প্রতিনিধি »
ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড চেয়ে মানববন্ধন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এসময় বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকরা এতে অংশগ্রহণ করেন।
সোমবার (১৪ জুলাই) সাড়ে ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্ত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

পরিসংখ্যান বিভাগের ১৫-১৬ সেশনের শামীমা সীমার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, চবি শামসুন নাহার হলের প্রভোস্ট লায়লা খালেদা আঁখি, সহকারী প্রক্টর মোহাম্মদ ইয়াকুব এবং সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য সাবরিনা চৌধুরীসহ অনেকেই।
মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমানে ধর্ষণ সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। সকলেরই উচিত ধর্ষককে প্রতিহত হওয়া। দেশব্যাপী ধর্ষণসহ সকল প্রকার যৌন নিপীড়নের বিরুদ্ধে নাগরিক সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে। বিকৃত রুচিসম্পন্ন মানুষদের কাউন্সিলিং এর মাধ্যমে চিন্তার সংশোধন করতে হবে।
নারী ও শিশুদের নিরাপত্তা বিধানে সবার মাঝে সচেতনতা ও নৈতিকতা বিকাশ ঘটানো জরুরি বলে মনে করেন বক্তারা। প্রতিদিন একটা না একটা ধর্ষণের ঘটনা ঘটছে, এটা মানার মতো না। একটা ছোট শিশু তার মধ্যে কি আছে যে ধর্ষকরা কামুক হয়ে থাকে। তাই আমাদের চাওয়া ধর্ষকের সংশোধন নয়, বিনাশ। এ জন্য ধর্ষকদের প্রকাশ্যে মৃত্যুদণ্ড দিতে হবে।
মানববন্ধনে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড নিশ্চিতকরণে সরকারকে কার্যকরী পদক্ষেপ গ্রহণে জোর দাবি জানানো হয়।
এসময় ‘শাস্তির মাধ্যমে ধর্ষণের সংশোধন নয়, বিকাশ চাই’ ‘বিশেষ ট্রাইব্যুালের মাধ্যমে ৩০ দিনের মধ্যে ধর্ষণের বিচার চাই’ ‘বন্য পশুর চেয়ে হিংস ধর্ষক’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
বাংলাধারা/এফএস/এমআর












