বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১৭ নং ওয়ার্ডের উপ-নিবার্চন কে সামনে রেখে প্রার্থীদের গনসংযোগ অব্যহত রয়েছে।
রোববার (১৪ জুলাই) তারই অংশ হিসেবে কাউন্সিলর পদ প্রার্থী মাসুদ করিম টিটু এলাকায় ব্যাপক গনসংযোগ ও রেডিও প্রতিকের আনুষ্ঠানিক প্রচার আরম্ভ করেছেন।
প্রচারে এলাকার গণ্যমান্য স্থানীয় মুরব্বীদের সাথে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা আলহাজ্ব মোঃ শফিকুল ইসলাম,ওয়ার্ড আওয়ামীলীগের আহ্বায়ক মোঃ ইউনুস কোম্পানি,যুগ্ন আহবায়ক আলি নেওয়াজ, ওয়ার্ড আওয়ামী লীগের সদস্যবন্দ,যুবলীগ,সেচ্ছাসেবক লীগ ছাত্রলীগের নেতৃবৃন্দ এবং পশ্চিম বাকলিয়ার বিভিন্ন মহল্লার কমিটির সদস্যবৃন্দ ।
প্রচারকালে প্রার্থী মাসুদ করিম টিটু বলেন, মাদক ও সন্ত্রাস মুক্ত করে পশ্চিম বাকলিয়াকে শিক্ষার আলোয় আলোকিত করায় আমার অঙ্গিকার। এসময় মাসুদ করিম এলাকাবাসীর খোঁজ খবর নেন এবং তাদের সঙ্গে কুশল বিনিময় করেন। সুখে-দুখে জনগনের পাশে থাকার অঙ্গীকার করেন।
অন্যান্য বক্তারা বলেন, জলবদ্ধতা থেকে মুক্তির জন্য প্রয়োজন সঠিক ও সময়োপযোগী প্রদক্ষেপ।যার জন্য প্রয়োজন জনবল ও সকলের সহযোগিতা।যা মাসুদ করিম টিটু পক্ষে করা সম্ভব। জলবদ্ধতাসহ পশ্চিম বাকলিয়ার বিভিন্ন সমস্যা সমাধানে সকলকে রেডিও মার্কায় ভোট দেওয়ার আহবান জানান।
উল্লেখ্য,বিএনপি নেতা কাউন্সিলর জাফরুল ইসলামের মৃত্যুতে এ ওয়ার্ডে উপ-নির্বাচন অনুষ্টিত হচ্ছে।
বাংলাধারা/এফএস/এমআর/এসবি/আর












