বাংলাধারা ডেস্ক »
কাজী আসমা আজমেরি। ছোটবেলা থেকেই সে ছিল খুব দুরন্ত । স্বপ্ন ছিল ঘুরে বেড়ানোর। সেই স্বপ্ন থেকেই আজ ১০০-র বেশি দেশে ঘুরেছেন তিনি। স্কুল জীবন কেটেছে খুলনায়। পরে ঢাকার নর্থসাউথ বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ করে। তার পরিকল্পনা, পৃথিবীর সব দেশ সফরের। পায়ের চিহ্ন রাখতে চাই পৃথিবীর সব দেশে। সেটা করতে চাই বাংলাদেশের পাসপোর্ট নিয়েই।

কেন বাংলাদেশের পাসপোর্ট নিয়ে বিশ্বভ্রমণের পরিকল্পনা করেছেন তিনি? এমন প্রশ্নের জবাবে নারী বিশ্বপর্যটক কাজী আসমা আজমেরি বলেন, আমি ২০১০ সালে ভিয়েতনাম গিয়েছিলাম, ইচ্ছে ছিল সেখান থেকে কম্বোডিয়া যাবো। কিন্তু ইমিগ্রেশনের লোকেরা আমার রিটার্ন টিকেট নেই এবং বাংলাদেশি পাসপোর্ট দেখে আমাকে সে অনুমতি দেয় নি। সেদেশের ইমিগ্রেশন আমাকে ২৩ ঘন্টা জেলে বন্দী করে রাখে। আমি খুব কান্নাকাটি করেছিলাম। ওই ২৩ ঘন্টা জেলে থাকার সময়ই আমি চিন্তা করলাম, আমাকে এমন কিছু করতে হবে যাতে বাইরের মানুষ বাংলাদেশের পাসপোর্টকে সম্মানের চোখে দেখবে, তাদের হয়রানি করবে না। সেই চিন্তা থেকেই বাংলাদেশি পাসপোর্ট নিয়ে বিশ্বভ্রমণের চিন্তা মাথায় আসে তার।

তিনি আরো বলেন, বাংলাদেশ আমার দেশ, আমি চাই এ দেশকে মানুষ চিনুক। আমরা বাংলাদেশিরা কোনো কোনো দেশে হয়তো যাই শ্রমিক হয়ে, কিন্তু আমরা ভ্রমণপিপাসু এবং পর্যটক হিসেবেও যে কোথাও যেতে পারি সেটা আমি দেখাতে চাই। গত অক্টোবরে আমি ১০০টি দেশ সফর পুরো করেছি, আমার চোখে এটা বাংলাদেশি পাসপোর্টের জয়।”
বিশ্বভ্রমণের শুরু গল্প বলছিলেন আজমেরির -“প্রথমে আমি গিয়েছিলাম থাইল্যান্ডে, কিন্তু তখনও সমস্ত পৃথিবীর ঘুরবো এমন কোন পরিকল্পনা ছিল না। তবে ২০০৯ সালে আমি নেপালে যাই এবং এভারেস্ট দেখি। সেই হিমালয় দেখার পরই আমার মনে হয়, এটাই সময়। তার পর থেকেই আমি পৃথিবীর নানা দেশে যাবার ভিসা সংগ্রহের লক্ষ্য নিয়ে কাজ করতে থাকি। তিনি এমন অনেক দেশে গিয়েছেন যেখানে বাংলাদেশকে লোকে চেনে না, ‘ইন্ডিয়া’ মনে করে। তখন আজমেরিকে বুঝিয়ে বলতে হয় যে বাংলাদেশ কোথায়।

ভ্রমণের খরচ মিটানোর জন্য পড়াশোনার পাশাপাশি চাকরি করতেন তিনি। ২০১২ সালে নিউজিল্যান্ডে ছিলেন, তখন সেখানেও চাকরি করে ভ্রমণের টাকা জমিয়েছেন। একজন নারী হিসেবে, পর্যটক হিসেবে সব সময়ই স্ট্রাগল করতে হয়েছে তাকে। পাশাপাশি ভিসা ও নানা কিছু নিয়ে ঝামেলাই পড়ছে সে।
ভিসা পাওয়ার বিষয়ে আজমেরি বলেন, যেহেতু বাংলাদেশি পাসপোর্ট আমার তাই ইচ্ছে করলেই যে কোন দেশে যেতে পারি না। আমাকে ভিসা পাবার জন্য অপেক্ষা করতে হয়।
বাংলাধারা/এফএস/এমআর/টিএম












