সীতাকুন্ড প্রতিনিধি »
সীতাকুণ্ডের ভাটিয়ারীতে সাগরের পানিতে ভেসে ৯টি মহিষে উপকূলে উঠে আসার খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১৮ জুলাই) দিনগত রাতে মহিষগুলো ভেসে ওঠে ভাটিয়ারীর সাগর পাড়ে অবস্থিত মান্নান স্টীল নামক জাহাজ ভাঙ্গা কারখানায়।
নিম্মচাপের প্রভাবে সামুদ্রিক জোয়ারের পানিতে সন্দ্বীপ উপজেলার বিভিন্ন এলাকা থেকে এসব মহিষ জোয়ারের সঙ্গে ভেসে বঙ্গোপসাগরের সীতাকুণ্ডের উপকূলে ভাটিয়ারী এলাকায় চলে আসে ধারণা করা হচ্ছে।
রাতের বিভিন্ন সময়ে মহিষগুলো উপজেলার ভাটিয়ারী এস আকবর আলী রোড় সাগর পাড়ে অবস্থিত মন্নান ষ্টীলে ডুকে পড়ে বলে জানান এলাকাবাসী।
গভীর রাতে এ ঘটনা ভাটিয়ারি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ২টা) মহিষগুলো ভাটিয়ারী মন্নান ষ্টীলে বেঁধে রাখা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নাজিম উদ্দিন বলেন, উপজেলা প্রসাশন ও পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। পুলিশ এসে পৌছলে মহিষগুলো তাদের জিম্মায় হস্তান্তর করা হবে।
উল্লেখ্য, এর আগেও সন্দ্বীপ থেকে সাগরে ভেসে আসা বেশ কিছু মহিষ জবাই করে এলাকার মানুষজন ভাগাভাগি করে নিয়েছে বলে অভিযোগ পাওয়া আছে।
ছবি: মামুনুর রশিদ
বাংলাধারা/এফএস/এমআর












