বাংলাধারা ডেস্ক »
দুই সপ্তাহের সরকারি সফরে লন্ডনের উদ্দ্যেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার (১৯ জুলাই) সকাল সাড়ে ৯টার পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের
একটি ভিভিআইপি ফ্লাইটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হন তিনি।
স্থানীয় সময় বিকাল ৪টায় প্রধানমন্ত্রীর লন্ডনে পৌঁছনোর কথা রয়েছে বলে তার প্রেস সচিব
ইহসানুল করিম জানিয়েছেন।
প্রধানমন্ত্রী তার এই সফরে ইউরোপের দেশগুলোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতদের নিয়ে লন্ডনে আয়োজিত এক সম্মেলনে যোগ দেবেন।
চিকিৎসকের পরামর্শ অনুযায়ী লন্ডনে তিনি চোখের চিকিৎসাও করাবেন বলে জানিয়েছেন তার প্রেস সচিব।
সফর শেষে আগামী ৫ অগাস্ট প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।
বাংলাধারা/এফএস/এমআর












