১৪ মার্চ ২০২৬

প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করেছে পুলিশ

বাংলাধারা ডেস্ক »

ভারতের উত্তরপ্রদেশের সোনভদ্রে জমি নিয়ে বিরোধের জেরে ১০ জন নিহতের ঘটনায় তাদের পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করেছে পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানিয়েছে শুক্রবার (১৯ জুলাই) উত্তরপ্রদেশের সোনভদ্রে যাওয়ার পথে মির্জাপুর এলাকায় প্রিয়াঙ্কার পথ আটকে দেয় পুলিশ। এর প্রতিবাদে রাস্তায় বসে পড়েন প্রিয়াঙ্কা। তাঁর পাশেই বসে পড়েন সঙ্গে থাকা অন্য কংগ্রেস কর্মীরা। তাঁদের ঘিরে রাখেন প্রিয়াঙ্কার নিরাপত্তারক্ষীরা।

এ সময় প্রিয়াঙ্কা গান্ধী বলেন, ‘আমি শুধু যাদের নির্মমভাবে মেরে ফেলা হয়েছে, তাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছিলাম। আমার ছেলের বয়সী একটি ছেলেকেও গুলি করা হয়েছে। সে এখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছে। আমাকে বলুন, কোন আইনে আমার পথ রোধ করা হলো?’

এরপরই আটক করা হয় প্রিয়াঙ্কা গান্ধীকে।

গত সপ্তাহে জমির বিবাদের জেরে সোনভদ্র এলাকায় থমথমে পরিবেশ তৈরি হয়। এ ঘটনায় সংঘর্ষে ১০ জন নিহত হন।

বাংলাধারা/এফএস/এমআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ