১৪ মার্চ ২০২৬

ইতালিতে পুলিশের ধাওয়া বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

বাংলাধারা ডেস্ক »

ইতালির রাজধানী রোমে পুলিশের ধাওয়া খেয়ে জব্বার ঢালী নামে‌ এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, সন্ধ্যার ছয়টার দিকে ভিয়া কাভুরে অবস্থিত হোটেল গ্রান্ড প্লাটিনোর বিপরীত হকারি করছিলন জব্বার ঢালী। কিন্তু কি কারণে তিনি পুলিশের ধাওয়ায় দৌঁড় দেন তা জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, সিঁড়ি থেকে পড়ে গিয়ে তার মৃত্য হয়েছে। জব্বার ঢালী শরীয়তপুর জেলার নড়িয়া থানার ডিঙ্গামানিক ইউনিয়নের গোলার বাজার গ্রামের বাসিন্দা। এ খবর পেয়ে তার ভাই ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি দেখে তিনিও অজ্ঞান হয়ে যান। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে এই ঘটনা পরপরই সেখানে বিপুল সংখ্যক বাংলাদেশি উপস্থিত হন। পুলিশ মৃত জব্বার ঢালীর লাশ নিয়ে যায়।

প্রবাসী জব্বার এর মৃত্যুতে রাজধানী রোমে শরীয়তপুর বাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে। স্থানীয় বাংলাদেশি কমিউনিটির শীর্ষ নেতারাও সেখানে উপস্থিত হন।

বাংলাধারা/এফএস/এমআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ