পেকুয়া প্রতিনিধি »
কক্সবাজারের পেকুয়ায় পরকীয়ার আসক্ত হয়ে প্রেমিকের হাত ধরে দুই সন্তান নিয়ে অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছেন গৃহবধূ নাছিমা বেগম (২৭)। ঘটনাটি ঘটেছে পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের ২ নং ওয়ার্ড আলিগ্যাকাটা গ্রামে।
জানা গেছে, চকরিয়া পৌরসভা ৬ নং ওয়ার্ডের তাহারিয়া ঘোনা গ্রামের মৃত আবদু রশিদ এর পুত্র জসিম উদ্দিন এর সাথে পেকুয়া টইটং ইউনিয়নের আলিগ্যা কাটা গ্রামের মৃত ছিদ্দিক আহমদের মেয়ে নাছিমা বেগম এর সাথে আট বছর পূর্বে সামাজিকভাবে বিয়ে হয়। বিয়ের পর স্বামী-স্ত্রী আলিগ্যাকাটা মেয়ের বাপের বাড়িতে তাদের দাম্পত্য জীবন শুরু হয়।
দীর্ঘ দিন দাম্পত্য জীবনে তাদের ঘরে মোঃ দেলোয়ার হোসাইন (৭) ও মোঃ মেহেদী হাসান (৩) নামে দুটি ছেলে সন্তান রয়েছে।
এরই মধ্যে নাছিমা আক্তার এর সাথে বাঁশখালীর দক্ষিণ পঁইছড়ী কোনাপাড়া গ্রামের মৃত আহমদ এর পুত্র আক্তার হোসাইন (৩৫) পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে।
তারই ধারাবাহিকতায় গত বুধবার (১৭জুলাই) সকালে ঘর থেকে স্বামীর উপার্জিত নগদ ১৭০,০০০ হাজার টাকা, মূল্যবান কাগজ পত্র নিয়ে পরকীয়া প্রেমিকের হাত ধরে দুই সন্তানকে সঙ্গে নিয়ে পালিয়ে যায় গৃহবধূ নাছিমা বেগম।
স্বামী জসিম উদ্দিন বিষয়টির সত্যতা স্বীকার করে জানান, আক্তার হোসাইন আমার সাজানো সংসার ভেঙে দিয়েছে। তারপরও স্ত্রীকে বুঝিয়ে-সুঝিয়ে বাড়িতে ফিরে পাওয়ার জন্য বিভিন্ন জায়গায় খুঁজ খবর নিচ্ছি, কিন্তু কোথাও পায়নি।
স্থানীয়রা জানান, পরকিয়ার ঘটনা নিয়ে ১০ দিন আগে স্বামী জসিম উদ্দিন বিষপানে আত্মহত্যার চেষ্টাও চালিয়ে ছিলো।
এবিষয় টইটং ইউপি চেয়ারম্যান মোঃ জাহেদুল ইসলাম চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি বলেন, পালিয়ে যাওয়ার ঘটনা নিশ্চিত হয়ে স্বামী জসিম উদ্দিন ও তার শ্বাশুড়ি কুলসুমা বেগম এসে আমাকে অবগত করেছে। ঘটনাটি নিয়ে আমি অত্যন্ত মর্মাহত। তাদেরকে খুঁজে বের করার চেষ্টা চলিয়ে যাচ্ছি।
এদিকে ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বাংলাধারা/এফএস/এমআর












