১৪ মার্চ ২০২৬

ছেলেধরা সন্দেহে রোহিঙ্গা নারী আটক

বাংলাধারা প্রতিবেদন »

কক্সবাজারের মহেশখালীতে ছেলেধরা সন্দেহে এক রোহিঙ্গা নারীকে আটক করেছে স্থানীয়রা। আজ শনিবার (২০ জুলাই) দুপুর সাড়ে ১২টায় উপজেলার কালারমারছড়া ইউনিয়নের চালিয়াতলী থেকে তাকে আটক করা হয়। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই নারী চালিয়াতলী চিতাখোলা নামক স্থানে প্রায় সাত বছর বয়সী এক ছেলেকে গলা টিপে ধরে। এক পর্যায়ে তার গলায় নখ দিয়ে মারাত্মক আঘাত করলে ছেলেটি চিৎকার করে ওঠে।

তারা আরো জানান, তার চিৎকারে লোকজন এগিয়ে এলে ওই নারী পালিয়ে যেতে চেষ্টা করে। পরে স্থানীয়রা তাকে ধরে আটকে রাখে।

পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে কালারমারছড়া পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। ওই নারীর নখের আঘাতে আহত হয়েছে ছেলেটি।

আরো জানা গেছে, আটককৃত নারী নিজেকে রোহিঙ্গা বলে পরিচয় দিয়েছে। সে জানিয়েছে, তার মানসিক সমস্যা রয়েছে। সে কারণে কুতুপালং ক্যাম্প থেকে বের হয়ে ঘুরতে ঘুরতে সেখানে চলে এসেছে।

এ ব্যাপারে কালারমারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ লিটন নন্দী সিংহ বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশের একটি দল ওই নারীকে ফাঁড়িতে নিয়ে এসেছে। তবে আমি ছুটিতে থাকায় এখন পর্যন্ত আর তেমন কিছু জানি না।

বাংলাধারা/এফএস/এমআর/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ