১৪ মার্চ ২০২৬

সীতাকুণ্ডে শিশু নিয়ে পালানোর সময় রোহিঙ্গা নারী আটক

বাংলাধারা প্রতিবেদন »

সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট সলিমপুরের বাংলা বাজার এলাকায় এক শিশুকে নিয়ে পালানোর সময় এক নারীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

শনিবার (২০ জুলাই) সকাল সাড়ে ৯ টার দিকে এ ঘটনা ঘটে। আটককৃত ওই নারীর নাম- রেহেনা বেগম (৪৫)। তার স্বামীর নাম হারুন, পিতার নাম ইউনুচ মিয়া, সাং আলীপুর বলে জানায়। সে বিস্তারিত ঠিকানা বলেনি। পুলিশের ধারণা সে রোহিঙ্গা নারী।

জানা যায়, আরফাতুল ইসলাম সিফাত (৫) নামের শিশুটি ঘরের বাহিরে খেলা করার সময় এক মহিলা সিফাতকে কোলে তুলে নিয়ে মুখে চেতনা নাশক ঔষধ লাগিয়ে অজ্ঞান করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় দোকানদার বিষয়টি দেখে ফেলে।  এসময় মহিলাটি শিশুটিকে ফেলে দৌড় দেয়।

লোকজন তাকে পিছু ধাওয়া করে আটক করে ফৌজদারহাট পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়।

শিশু সিফাত নোয়াখালীর সুবর্ণচর থানার জাহাজমারা গ্রামের সজল ইসলাম ও পারুল আক্তারের পুত্র। তারা দীর্ঘদিন সলিমপুরের বাংলাবাজারের পুরাতন দাইয়া বাড়ির আলমগীরের ভাড়া বাসায় বাস করছেন।

এ ব্যাপারে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির সার্জেন্ট রফিক আহমেদ মজুমদার বাংলাধারাকে বলেন, একটি শিশু নিয়ে পালানোর সময় মহিলাটিকে স্থানীয় এলাকাবাসী আটক করে। মহিলাটি তার পুরো ঠিকানা বলছে না। আমরা শিশুটিকে পরিবারের কাছে দিয়েছি এবং মহিলাটিকে সীতাকুণ্ড মডেল থানায় হস্তান্তর করেছি।

বাংলাধারা/এফএস/এমআর/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ