বাংলাধারা প্রতিবেদন »
নগরীর বন্দরটিলায় মনিশ্রী জুয়েলার্সের মালিক সঞ্জয় ধরকে তার নিজ দোকান জবাই করে হত্যার রহস্য উদঘাটন ও সব আসামিদের গ্রেপ্তার করেছে ইপিজেড থানা পুলিশ।
মামলার এজাহারের তথ্যমতে, গত ২১ জুন গভীর রাত থেকে ২৩ জুন সকালের মধ্যে কে বা কারা ব্যবসায়ী সঞ্জয় ধরকে নগরীর বন্দরটিলায় তার নিজ দোকান মনিশ্রী জুয়েলার্সের ভিতর প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করে। এ সংক্রান্তে ব্যবসায়ী সঞ্জয় ধরের স্ত্রী রেখা ধর বাদী হয়ে ইপিজেড থানায় মামলা করেন।
শনিবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মামলার তদন্তকারী অফিসার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ ওসমান গনির নেতৃত্বে ইপিজেড থানার অফিসারগণ নগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে গত ২৪ জুন মামলার ঘটনার মূল পরিকল্পনাকারী প্রধান আসামী বিকাশ কান্তি মল্লিক প্রকাশ তপন মল্লিক (৫২) কে গ্রেফতার করেন।
এরই ধারাবাহিকতায় গ্রেফতারকৃত আসামী বিকাশের দেয়া তথ্য উপাত্ত বিশ্লেষণ করে প্রযুক্তির সহায়তায় চট্টগ্রাম মহানগর ও চট্টগ্রাম জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত অন্যতম আসামী মোঃ শফিউল ইমাম প্রকাশ বাদশা (৩৭) ও ডাঃ বিশ্বজিৎ কে গ্রেফতার করে ইপিজেড থানা পুলিশ। গ্রেফতারকৃত সকল আসামী আর্থিক লেনদেনকে কেন্দ্র করে ব্যবসায়ী সঞ্জয় ধরকে রাতের আধারে তার দোকানে প্রবেশ করে ধারালো ছোরা দিয়ে জবাই করে হত্যা করে মর্মে স্বীকার করে।
বাংলাধারা/এফএস/এমআর/টিএম












