বাংলাধারা ডেস্ক »
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রের মৃত্যু হয়েছে। মৃতের নাম ফিরোজ কবীর স্বাধীন (২৫)। তিনি ঢাবির ফিন্যান্স বিভাগের ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থী ছিলেন।
আজ শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গত সপ্তাহে স্বাধীন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিউতে ভর্তি হন। গতকাল বৃহস্পতিবার তাকে স্কয়ার হাসপাতালে পাঠানো হয়।
ঢাবির জাতির জনক বঙ্গবন্ধু হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন স্বাধীন। তার গ্রামের বাড়ি ঠাকুরগাঁও। হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মফিজুর রহমান স্বাধীনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
মফিজুর রহমান বলেন, ফিরোজ কবির স্বাধীন আজ রাতে স্কয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।
বাংলাধারা/এফএস/এমআর












