১৪ মার্চ ২০২৬

হাটহাজারীতে ছেলেধরা সন্দেহে গণপিটুনি, গুরুতর আহত যুবক

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রামের হাটহাজারীতে ছেলেধরা গুজব ছড়িয়ে মো. মুমিন (২০) নামে এক যুবককে গণপিটুনি দিয়ে মারাত্মকভাবে আহত করেছে স্থানীয় জনতা।

শুক্রবার (২৭ জুলাই) রাত ১১টার দিকে পৌরসভার মাটিয়া মসজিদ রেললাইন এলাকায় এ ঘটনা ঘটে। ওই যুবক হাটহাজারী পৌরসভার উত্তর মীরেরখীল গ্রামের আবদুল শুকুরের ছেলে।

উত্তেজিত জনতার রোশানল থেকে পালিয়ে প্রাণ বাঁচালেও বর্তমানে তার অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দীন জাহাঙ্গীর এ খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, রাত ১১টার দিকে পৌর এলাকার চন্দ্রপুর গ্রামের মাটিয়া মসজিদ এলাকায় চট্টগ্রাম-নাজিরহাট রেল লাইনের পাশে ছেলে ধরা গুজব আতঙ্ক ছড়িয়ে মুমিন নামে এ যুবককে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা।

খবর পেয়ে হাটহাজারী পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। বিষয়টি গুরুতের সাথে নিয়ে গণপিটুনির ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলে জানান ওসি।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, গতকাল রাতে মেডিকেল গেট রেললাইন দিয়ে কয়েকজন লোক মুবিনকে ছেলেধরা বলে তাড়া দেন। মাটিয়া মসজিদ এলাকায় লোকজন তাঁকে আটক করে পিটুনি দেন। পরে হাটহাজারী থানার পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আঘাত গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

বাংলাধারা/এফএস/এমআর/এসবি/আরইউ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ