১৪ মার্চ ২০২৬

সৌদিতে ১৬ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

বাংলাধারা ডেস্ক »

সৌদি আরবে হজ পালন করতে গিয়ে বার্ধক্যজনিত, হৃদরোগে আক্রান্ত হওয়াসহ বিভিন্ন কারণে গত বৃহস্পতিবার পর্যন্ত ১৬ বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ হজ ম্যানেজম্যান্ট পোর্টালের বুলেটিনের তথ্য অনুযায়ী, তাদের মধ্যে ১৪ জন পুরুষ এবং দুজন নারী রয়েছে।

১৩ হজযাত্রী মক্কায়, দুজন মদিনায় এবং একজন জেদ্দায় মৃত্যুবরণ করেন। সর্বশেষ বৃহস্পতিবার মক্কায় মৃত্যুবরণ করেন কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ফয়েজ উল্লাহ (৬৫)।

বৃহস্পতিবার পর্যন্ত বাংলাদেশ থেকে মোট ৮৫ হাজার ৮১১ জন হজযাত্রী সৌদি আরবের মক্কা ও মদিনায় পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৬০৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ২০৭ জন সৌদি গেছেন।

বাংলাধারা/এফএস/এমআর/এসবি/আরইউ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ