১৪ মার্চ ২০২৬

হাটহাজারীতে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ইউএনও‘র চারা বিতরণ

বাংলাধারা প্রতিবেদন »

হাটহাজারীতে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের মাঝে উপজেলা প্রশাসনের উদ্যোগে ৩ টি করে চারা বিতরণ করা হয়েছে।

শনিবার (২৭জুলাই) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এ চারা বিতরণ করা হয়। এসময় উপজেলার ৫২৬জন মুক্তিযোদ্ধার মাঝে দেড় হাজার চারা বিতরণ করা হয়।

এ ব্যাপারে জানতে চাইলে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন বাংলাধারাকে বলেন, উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিবেশ রক্ষায় হাটহাজারী উপজেলার প্রত্যেক বীর মুক্তিযোদ্ধাকে ৩ টি করে গাছের চারা হস্তান্তর করা হয়েছে। প্রত্যেকে ৩ টি করে গাছের চারা রোপণ করবেন। আমার দেশ সবুজ হোক।

তিনি আরো বলেন, আগামী সপ্তাহে সাবেক মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি’র পক্ষ থেকে আবারও চারা বিতরণ করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আলম, ডেপুটি কমান্ডার মোঃ হোসেন মাষ্টার প্রমুখ।

বাংলাধারা/এফএস/এমআর/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ