৩ মে ২০২৬

প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের ছেলেকে হত্যা

বাংলাধারা ডেস্ক »

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের ছেলে মোরছালিনকে (১০) গলা কেটে হত্যা করেছে পাষন্ড বাবা। ঘাতক বাবা মোশাহিদ মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (২৮ জুলাই) রাত ৯ টার দিকে ধরমণ্ডল গ্রামের এ ঘটনা ঘটে। মাদকাসক্ত বাবার নাম মোশাহিদ মিয়া (৩৪)। মোরছালিন ধরমণ্ডল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫মশ্রেণির ছাত্র।

নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাজেদুর রহমান জানান, ঘাতক মোশাহিদ মাদকাসক্ত। প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে নিজেই খু’ন করেন ছেলেকে। মোশাহিদকে গ্রেফতার করা হয়েছে। লা’শ ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়াজেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার ধরমণ্ডল গ্রামে মোরছালিনের গলা কে’টে পালিয়ে যায় ঘাতক বাবা। পরে এলাকাবাসীর সন্দেহ হলে মাদকাসক্ত মোশাহিদকে আটক করে পুলিশে দেয়।

বাংলাধারা/এফএস/এমআর/এসবি/আরইউ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ