বাংলাধারা ডেস্ক »
আসছে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ থেকে রেলের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে এবং তা চলবে ২ আগস্ট পর্যন্ত।
সোমবার (২৯ জুলাই) সকাল নয়টা থেকে টিকিট বিক্রি করা হয়েছে। এর আগে সকাল ছয়টা থেকে মোবাইল অ্যাপসের মাধ্যমে টিকিট বিক্রি শুরু হয়।
রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. মোফাজ্জল হোসেন গণমাধ্যমকে বলেন, মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিটি বিক্রিশুরু হবে সকাল ৬টা থেকে। ঈদ উপলক্ষে ১৪৩৭টি যাত্রীবাহী কোচ এবং মোট ২২৬টি লোকোমোটিভ সার্ভিস চালুথাকবে। ভিআইপি সুপারিশ রাখা হবে না :
এদিকে গত ২৩ জুলাই রেল ভবনে ঈদুল আজহা উপলক্ষে রেলওয়ের প্রস্তুতিবিষয়ে করা এক সংবাদ সম্মেলনে রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন জানিয়েছেন, ঈদের সময় রেলে ভ্রমণের জন্য ভিআইপি নিজে বা তার পরিবারের সদস্য ছাড়া অন্য কারো জন্য সুপারিশ করলে তা রাখা হবে না।
মন্ত্রী আরো জানান, ঈদুল আজহা উপলক্ষে রেলওয়ের আট জোড়া বিশেষ ট্রেন চলাচল করবে। ঈদের ৫ দিন আগেথেকে ঈদের আগের দিন পর্যন্ত আন্তঃনগর ট্রেনগুলোর কোনো সাপ্তাহিক বন্ধ থাকবে না।
এদিকে, আজ (২৯ জুলাই) যারা টিকিট সংগ্রহ করবেন তারা ৭ আগস্ট, যারা ৩০ জুলাই সংগ্রহ করবেন তারা ৮ আগস্ট, যারা৩১ জুলাই সংগ্রহ করবেন তারা ৯ আগস্ট, যারা ১ আগস্ট সংগ্রহ করবেন তারা ১০ আগস্ট এবং যারা ২ আগস্টসংগ্রহ করবেন তারা ১১ আগস্ট ভ্রমণের সুযোগ পাবেন।
ফিরতি যাত্রার আগাম টিকিট বিক্রি শুরু হবে ৫ আগস্ট থেকে এবং তা চলবে ৯ আগস্ট পর্যন্ত। যারা ৫ আগস্টটিকিট সংগ্রহ করবেন তারা ১৪ আগস্ট, যারা ৬ আগস্ট টিকিট সংগ্রহ করবেন তারা ১৫ আগস্ট, যারা ৭ আগস্টটিকিট সংগ্রহ করবেন তারা ১৬ আগস্ট, যারা ৮ আগস্ট টিকিট সংগ্রহ করবেন তারা ১৭ আগস্ট এবং যারা ৯ আগস্টটিকিট সংগ্রহ করবেন তারা ১৮ আগস্ট ভ্রমণ করতে পারবেন।
এবারও রাজধানীর পাঁচটি স্থান থেকে রেলের আগাম টিকিট বিক্রি হবে। একেক স্টেশনে একেক এলাকার টিকিটমিলবে।
স্থানগুলোর মধ্যে কমলাপুর স্টেশন থেকে বিক্রি হবে পশ্চিমাঞ্চলগামী ট্রেন ভায়া যমুনা সেতু, বিমানবন্দরস্টেশন থেকে বিক্রি হবে চট্টগ্রাম ও নোয়াখালীগামী সকল আন্তঃনগর ট্রেন, তেজগাঁও স্টেশন থেকে ময়মনসিংহ ওজামালপুরগামী সকল আন্তঃনগর ট্রেন, বনানী স্টেশন থেকে বিক্রি হবে নেত্রকোনাগামী মোহনগঞ্জ ও হাওরএক্সপ্রেস ট্রেন, ফুলবাড়িয়া (পুরাতন রেলভবন) থেকে বিক্রি হবে সিলেট ও কিশোরগঞ্জগামী সকল আন্তঃনগরট্রেনের টিকিট।
প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একনাগাড়ে টিকিট বিক্রি চলবে। এছাড়া মোবাইল অ্যাপের মাধ্যমেটিকিট বিক্রি শুরু হবে সকাল ৬টা থেকে। একজন ব্যক্তি সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। তবে ঈদেরআগাম টিকিট ফেরত নেওয়া হবে না বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
বাংলাধারা/এফএস/এমআর/এসবি/আরইউ












