৩ মে ২০২৬

৫ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রে উৎসে কর ৫ শতাংশ : অর্থমন্ত্রী

বাংলাধারা ডেস্ক »

পারিবারিক সঞ্চয়পত্রে ৫ শতাংশ হারে উৎসে কর কাটা হবে। ৫ লাখের উপরে যাদের সঞ্চয়পত্র থাকবে তারা ১০ শতাংশ হারে উৎসে কর দেবেন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

অর্থাৎ ৫ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র রাখলেই ৫ শতাংশ হারে উৎসে কর দিতে হবে। ১ জুলাই থেকে এটি কার্যকর হয়েছে বলেও জানান মন্ত্রী।

সোমবার (২৯ জুলাই) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। সঞ্চয়পত্র মিসইউজ হচ্ছে।

প্রান্তিক জনগোষ্ঠির জন্য এই ব্যবস্থা করা হলেও এটি এখন ধনীদের হাতে চলে গেছে মন্তব্য করে অর্থমন্ত্রী বলেন, আমরা সঞ্চয়পত্রের একটা স্বচ্ছতা দাঁড় করাতে চাই। আমরা একটা ডাটাবেজ করব। কারণ, একেকজনের একাধিক অ্যাকাউন্ট আছে। ডাটাবেজ করলে একাধিক অ্যাকাউন্টের মাধ্যমে সঞ্চয়পত্র কেনার বিষয়টি চিহ্নিত করা যাবে।

এ বছর থেকে রেমিট্যান্স বাড়ানোর জন্য ২ শতাংশ প্রণোদনা সংযুক্ত করা হচ্ছে। যারা জুলাই মাসে টাকা পাঠাবেন তারাও এ প্রণোদনা পাবেন বলেও জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বাংলাধারা/এফএস/এমআর/টিএম/আরইউ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ