৩ মে ২০২৬

ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক

বাংলাধারা ডেস্ক »

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে আটক করেছে র‌্যাব।

সোমবার সকালে র‌্যাব-১১ লক্ষ্মীপুর ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

আটক মো. দিদারুল ইসলাম নোয়াখালীর সুধারাম থানার দারুল ইসলাম মডেল মাদ্রাসার সহকারী শিক্ষক। তিনি সুধারাম থানার উত্তর ফকিরপুল গ্রামের শামছুল হকের ছেলে।

সংবাদ সম্মেলনে র‌্যাব-১১ লক্ষ্মীপুর ক্যাম্পের অধিনায়ক নরেশ চাকমা জানান, দিদারুল ইসলাম দীর্ঘদিন ধরে বিভ্রান্তিমূলক বিভিন্ন ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করাসহ ধর্মীয় উস্কানিমূলক গুজব রটিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ রয়েছে। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হেয় প্রতিপন্ন করে বিভিন্ন মিথ্যা তথ্য প্রকাশ করছে সে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোররাতে নোয়াখালী থেকে র‌্যাব তাকে আটক করেছে।

এ ঘটনায় দিদারুল ইসলামের বিরুদ্ধে সোমবার সকালে সুধারাম থানায় তথ্যপ্রযুক্তি আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

বাংরাধারা/এফএস/এমআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ