৩ মে ২০২৬

মিরসরাইয়ে দুই পৌরসভার কর্মবিরতির ১৬দিন, সেবাবঞ্চিত পৌরবাসী

মিরসরাই প্রতিনিধি »

সরকারী কোষাগার থেকে বেতন ও পেনশন সুবিধার দাবীতে লাগাতার কর্মবিরতিতে সেবাবঞ্চিত হচ্ছে মিরসরাই ও বারইয়ারহাট পৌরসভার নাগরিকগণ।

গত ১৪ জুলাই থেকে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীগণ অনির্দিষ্টকালের কর্মবিরতির ফলে পৌরসভা থেকে কাঙ্খিত সেবা পাচ্ছে না পৌরসভায় আগত জনগণ।

মিরসরাই ও বারইয়ারহাট পৌরসভা কার্যালয়ে গিয়ে দেখা যায় পৌরসভার প্রধান ফটক ও বিভিন্ন দপ্তরের দরজায় তালা ঝুলছে। পৌরসভা থেকে নাগরিক সুবিধা নিতে এসে কোন কর্মকর্তা-কর্মচারীকে না পেয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন সেবা প্রত্যাশীরা।

পৌরসভার দেওয়ালে নোটিশ আকারে টাঙ্গিয়ে দেওয়া হয়েছে সরকারী ভাবে রাজস্ব থেকে বেতন ভাতা ও পেনশন সুবিধা না দিলে অনির্দিষ্টকাল কর্মবিরতি চলবে। এছাড়া নিয়মিত ময়লা আবর্জনা পরিস্কার না করায় সড়কের পাশ দিয়ে মানুষ চলাফেরা করতে অসুবিধা হচ্ছে।

বারইয়ারহাট পৌরসভায় নাগরিক সুবিধা নিতে আসা আহম্মদ হোসেন জানান, জরুরী প্রয়োজনে নাগরিক সনদ নেওয়ার জন্য পৌরসভায় এসেছি। এখানে দেখি কোন কর্মকর্তা-কর্মচারী নেই। অফিস কবে খুলবে তাও জানি না।

মিরসরাই পৌরসভার সচিব ও মিরসরাই পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের সভাপতি সমর কান্তি চাকমা বলেন, সরকারী ভাবে রাজস্ব থেকে বেতন ভাতা ও পেনশন সুবিধার দাবীতে জাতীয় প্রেসক্লাবের সামনে সারা দেশের পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচী চলছে। সরকারীভাবে রাজস্ব থেকে বেতন ভাতা ও পেনশন সুবিধা দেওয়ার ঘোষণা না আসা পর্যন্ত আমাদের কর্মবিরতি চলবে।

বাংলাধারা/এঅএস/এমআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ