৩ মে ২০২৬

শিশু গৃহকর্মী নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার নারী আইনজীবীর জামিন

বাংলাধারা প্রতিবেদন »

নগরীর হামজারবাগের মোমিনবাগ আবাসিক এলাকার একটি বাসায় শিশু গৃহকর্মীকে নির্যাতনের মামলায় গৃহকত্রী অ্যাডভোকেট শ্যামলীকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। পরবর্তিতে তাকে আদালতে তোলা হলে আদালত তার জামিন মঞ্জুর করেন।

এসি প্রকিউশন মোহাম্মদ সাহাবুদ্দিন জানান, গ্রেফতার আইনজীবি শ্যামলী ৮ মাসের অন্তঃসত্তা। সকালে তাকে আদালতে তোলা হলে আদালত তার জামিন মঞ্জুর করেন।

জানা যায়, রবিবার (২৮ জুলাই) দুপুরে রিয়াদ (১২) নামের গৃহকর্মী নির্যাতন সহ্য না করতে পেরে আটতলার একটি বাসার গ্রিল কেটে পালানোর চেষ্টা করে। ওই সময় বাড়ির দারোয়ান সাইদুল ইসলাম বিষয়টি দেখে ৯৯৯ এ ডায়াল করে পুলিশকে জানান। এসময় পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভিকটিম শিশু রিয়াদকে থানা হেফাজতে নেন।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া বলেন, ‘বিষয়টি খুবই মর্মান্তিক। আমরা ছেলেটির মা বাবাকে খবর পাঠিয়েছি। আর আসামীকে আদালতে পাঠানো হয়েছে।

পাঁচলাইশ থানার এসআই সজীব জানান, খবর পেয়ে আমরা শিশু গৃহকর্মীকে উদ্ধার করে থানায় নিয়ে আসি। তার হাতে কয়েকটি কামড়ের দাগও আছে। ছেলেটির শরীরে মারধরের অসংখ্য দাগ আছে। অভিযুক্ত আইনজীবী গৃহকত্রীকে থানায় জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছিলাম। তিনি প্রেগনেন্ট তাই তাকে রাতেই চমেকে প্রেরণ করি।

সোমবার (৩০ জুলাই) তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। দারোয়ান সাইদুল ইসলাম জানান, মোমিন টাওয়ারের আট তলার একটি বাসার গ্রিল কেটে রিয়াদ যখন দশ তলায় উঠে যায় তখন আমি তাকে উদ্ধার করি। উদ্ধারের পর রিয়াদ জানিয়েছে তাকে গত দুই মাস ধরে মারধর করে ঐ বাসার গৃহকত্রী অ্যাডভোকেট শ্যামলী।

তিনি আরোও জানান, আমি রিয়াদকে উদ্ধার করার পর পুলিশকে ৯৯৯ এ কল দিলে পাঁচলাইশ থানার পুলিশ এসে তাকে নিয়ে যায়। ভিকটিম রিয়াদের বাড়ি চকরিয়া উপজেলায়। তিনি আলম ও খালেদা জাহানের ছেলে।

তিনি প্রথম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করছিলেন। ভিকটিম গৃহকর্মী রিয়াদ জানান, ‘আমাকে ভীষণ মারধর করে। তাই আমি গ্রিল কেটে বাসা থেকে পালিয়ে বাড়ি চলে যেতে চেয়েছিলাম।’

বাংলাধারা/এফএস/এমআর/এসবি/আরইউ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ