৩ মে ২০২৬

ডেঙ্গু ছড়িয়ে পড়েছে সারাদেশে, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১০৯৬ জন

বাংলাধারা ডেস্ক »

আশঙ্কাজনক হারে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগী। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯৬ জন। খবর ইউএনবি’র। ডেঙ্গু এখন সারাদেশে ছড়িয়ে পড়েছে।

এ পর্যন্ত ৫০ জেলায় ডেঙ্গুর অস্তিত্ব পাওয়া গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৫ জুলাই ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৫৪৭জন। তা বেড়ে ২৬ জুলাই এ সংখ্যা দাঁড়ায় ৬০৩ জনে।

অনুরূপভাবে ২৭ জুলাই ৬৮৩ জন, ২৮ জুলাই ৮২৪জন এবং আজ ২৯ জুলাইয়ে এ সংখ্যা ১০৯৬ জনে এসে দাঁড়িয়েছে। অর্থাৎ মাত্র ৫ দিনের ব্যবধানে আক্রান্তের সংখ্যা দ্বিগুনেরও বেশি। বর্তমানে ৩ হাজার ৮৪৭জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসাপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এদের মধ্যে ২৬৫ জন আছেন বেসরকারি হাসপাতালে। বাকীরা বিভিন্ন সরকারি হাসপাতাল, মেডিকেল কলেজ এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চিকিৎসাধীন। এ বছর অর্থাৎ গত ১ জানুয়ারি থেকে অদ্যাবধি ১৩ হাজার ৬৩৭ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন্স সেন্টার ও কন্ট্রোলরুমের সহকারী পরিচালক ডা. আয়েশা আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন। সরকারি হিসাবে এ পর্যন্ত আটজন মৃত্যুবরণ করেছেন। যদিও বেসরকারি হিসেবে এ সংখ্যা অনেক বেশি বলে দাবি করা হচ্ছে।

বাংলাধারা/এফএস/এমআর/টিএম/আরইউ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ