৩ মে ২০২৬

সাভারে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক জনের মৃত্যু

বাংলাধারা ডেস্ক »

সাভারে ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হয়ে জুয়েল মাহমুদ নয়ন (৩৮) নামের একজনের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে গতকাল তাকে রাজধানীর শহীদ সোরওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ফেরত পাঠায়। পরে স্বজনরা তাকে এনাম মেডিকেলের আইসিইউতে ভর্তি করে। নিহত জুয়েল মাহমুদ নয়ন ধামরাই উপজেলার কুল্লা গ্রামের দলিল উদ্দিনের ছেলে।

নিহতের স্ত্রী রুপালি আক্তার জানান, তার স্বামী গত এক সাপ্তাহ যাবৎ জ্বরে ভূগছিলেন। গত শনিবার তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে প্রথমে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক বলে তাকে রাজধানীর শহীদ সোরওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে সোরওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ঠিক মত চিকিৎসা সেবা না পেয়ে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে ভর্তি করলে আজ দুপুরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে সাভারে প্রতি দিনই ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলছে।

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,এনাম মেডিকেল কলেজ হাসপাতাল ও সুপার মেডিকেল হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত অর্ধশত রোগী ভর্তি আছেন। এ ছাড়াও শুধু মাত্র ইবনে সিনা সাভার শাখাতে গত এক সপ্তাহে ৫’শ জন ব্যক্তি জ্বরে আক্রান্ত হয়ে ডেঙ্গু পরীক্ষা করিছেন।

তাদের মধ্যে ৪২জন ডেঙ্গু ভাইরাস আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে। যাদের মধ্যে বেশীর ভাগই শিক্ষার্থী। উল্লেখ্য, গত শনিবার (২৭জুলাই) এনাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের ১ম বর্ষের ছাত্রী উখিং নু চিকিৎসা নিয়ে সুস্থ্যতা অনুভব করে বিশ্রাম না নিয়ে কক্সবাজারের বাসায় গিয়ে পূনরায় অসুস্থ হয়ে মারা যান।

বাংলাধারা/এফএস/এমআর/টিএম/আরইউ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ