৩ মে ২০২৬

শিশুকে যৌন নিপীড়নে স্কুলের পাহারাদার গ্রেপ্তার

বাংলাধারা প্রতিবেদন »

নগরীর পাঠানটুলি খান সাহেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে পলাতক প্রহরীকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (৩১ জুলাই) নগরীর বাকলিয়া থানার বাকলিয়া থানার আব্দুল লতিফ হাট এলাকা থেকে দীপক দে’কে (৪৫) গ্রেপ্তার করা হয় বলে ডবলমুরিং থানার পরিদর্শক (তদন্ত) জহির হোসেন জানিয়েছেন।

তিনি বলেন, সকালে পুলিশ পৌঁছানোর আগে দীপক স্কুল থেকে পালিয়ে গিয়েছিল। এরপর আমরা নগরীর বিভিন্ন স্থানে তাকে ধরতে অভিযান শুরু করি। রাতে সোয়া ৮টার দিকে বাকলিয়া আব্দুল লতিফ হাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, পাঠানটুলি খান সাহেব সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয়ের শিশু শ্রেণিতে পড়ুয়া এক শিশুর শ্লীলতাহানির চেষ্টা নৈশ প্রহরী দীপক চালান বলে অভিভাবকদের অভিযোগ। তারা বলেন, দীপককে আটকে রাখলে তিনি ঘটনা স্বীকার করেন। তবে পরে কৌশলে পালিয়ে যান।

এর আগে ২০১৩ সালে পাঠানটুলি খান সাহেব সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ে চুরির ঘটনায় গ্রেপ্তার হয়ে চাকরি থেকে বরখাস্ত হয়েছিলেন দীপক। ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে চাকরি ফিরে পেয়ে পুনরায় এ স্কুলে যোগ দেন।

বাংলাধারা/এফএস/এমআর/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ