বাংলাধারা প্রতিবেদন »
নগরীর সদরঘাট থানার সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকা থেকে ৭হাজার ৫৪৫পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব।
আজ বৃহস্পতিবার (১ আগস্ট) সদরঘাট লঞ্চ ঘাট থেকে তাকে আটক করা হয় বলে জানায় র্যাপিড একশান ব্যাটেলিয়ান (র্যাব-৭)। আটক হওয়া ব্যক্তির নাম মো.ফয়সাল (৪৩)। সে ঝালকাটি জেলার হেতালবুনিয়ার মৃত আব্দুল হকের ছেলে।
র্যাপিড একশান ব্যাটেলিয়ানের (র্যাব-৭) সহকারী পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ বলেন, গোপন সংবাদে খবর পাই সদরঘাট লঞ্চঘাট দিয়ে ইয়াবা নিয়ে যাচ্ছে এক ব্যক্তি। সেই তথ্যমতে সকাল সাড়ে ১১টায় লঞ্চঘাটে অভিযানে যায়। এসময় ৭হাজার ৫৪৫পিস ইয়াবাসহ ফয়সাল নামক এক ব্যক্তিকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফয়সাল জানায়, সে আইনশৃঙ্খলা বাহিনীর হাত থেকে বাঁচতে নৌপথ ব্যবহার করতো। প্রথমে জাহাজযোগে হাতিয়া, হাতিয়া থেকে বরিশাল, বরিশাল হয়ে সড়কপথে ঝালকাঠিতে নিয়ে যেতেন এসব ইয়াবা। এরপর ইয়াবাগুলো সেখানে বিক্রি করতেন।
আটক ফয়সালের নামে সদরঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।
বাংলাধারা/এফএস/এমআর/টিএম












