৩ মে ২০২৬

এনডিআর এগ্রোতে প্রাকৃতিক উপায়ে মোটাতাজা করা গরুর সমাহার

বাংলাধারা প্রতিবেদন »

ঈদ উপলক্ষে সর্বত্র চলছে গরু মোটাতাজাকরণ প্রক্রিয়া। চারিদিকে অসুদপায় ও ভেজালের ছড়াছড়ি থাকলেও সীতাকুন্ডের ভাটিয়ারিতে অবস্থিত এনডিআর এগ্রো ফার্মে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে গরু মোটাতাজাকরণ করা হচ্ছে। বাজারের কোন প্রকার ওষুধ ব্যবহার না করে পাহাড়ী ঘাস ও খড় খাওয়ানো হয়।

আজ থেকে ছয় বছর আগে দশটি গরু নিয়ে গড়ে তোলা হয়েছিল ফার্মটি। ধীরে ধীরে ছয় বছর পার করে বর্তমানে এই ফার্মটিতে শতাধিক গরু রয়েছে। এখানে প্রতিটি গরুর মূল্য প্রায় ১০ থেকে ১২ লাখ টাকা। গরু গুলোকে ফার্মের মালিক বিভিন্ন নামে ডাকেন।

ফার্মের মালিক দেলোয়ার হোসেন বলেন, বিগত ছয় বছর আগে শখের বসে ১০ টা গরু দিয়ে ফার্মটি দিয়েছিলাম। আমি আশা করছি এবারের কোরবানিতে গরু বিক্রি করে লাভবান হবো। সরকার যদি স্বল্প সুদে ঋণ দেয় তাহলে বিনিয়োগ বাড়াতে সুবিধা হবে এবং সুন্দরভাবে ব্যবসা পরিচালনা করা সম্ভব হবে। পাশাপাশি সরকার যদি অবৈধভাবে বাইরে থেকে পাচার করা গরুর অনুপ্রবেশ ঠেকাতে পারে তাহলে আমরা লাভবান হবো তাতে কোন সন্দেহ নেই।

এই ফার্মে গরু কিনতে আসা জাহাঙ্গীর আলম বলেন, আমাদের ভাটিয়ারিতে এন ডি আর এগ্রো ফার্মটি সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে গরু মোটাতাজাকরণ করে থাকে। গত বছরও আমি এখান থেকে গরু ক্রয় করেছিলাম। এখানকার গরুর গুণগত মান অনেক ভাল। সরকারের প্রতি আমাদের অনুরোধ সরকারী সহায়তা পেলে এভাবে অনেক তরুণ উদ্যোক্তা বেরিয়ে আসবে।

আরেক ক্রেতা ইলিয়াস বলেন, আমি অনলাইনের মাধ্যমে এনডি আর এগ্রো ফার্ম সম্পর্কে জানতে পারি। তাই সরাসরি দেখতে এলাম। এসে অনেক ভাল লাগছে। পরিবেশ টা খুব ভাল, পরিস্কার-পরিচ্ছন্ন ও মান-সম্মত। এখান থেকেই গরু কেনার চিন্তা-ভাবনা করছি।

বাংলাধারা/এফএস/এমআর/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ