বাংলাধারা প্রতিবেদন »
ডবলমুরিং থানাধীন পাহাড়তলী রেল ষ্টেশনের ফুট ওভার ব্রীজের নীচ থেকে অস্ত্রসহ ছিনতাই চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে ডবলমুরিং থানা পুলিশ।
বুধবার (৩১জুলাই) রাতে তাদেরকে আটক করা হয়। আটকৃতরা হলো চট্টগ্রামের নুর মোহাম্মদ বাচ্ছু মিয়ার ছেলে রমজান আলী জাবেদ (২৫), জয়নাল আবেদিনের ছেলে মোঃ বেলাল হোসেন (২০), জহিরুল ইসলামের ছেলে খোকন ইসলাম (২২) ও মাহাবুবুল হকের ছেলে মোঃ আরমান হোসেন ( ২২)।
বৃহষ্পতিবার (১ আগস্ট) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডবলমুরিং থানা পুলিশ।
মামলার বিবরণী থেকে জানা যায়, গতকাল বুধবার রাত সাড়ে সাতটার দিকে ডবলমুরিং থানাধীন পশ্চিম ঝর্ণাপাড়া জোর ডেবার দক্ষিণ পাড় রাস্তার উপর থেকে মামলার বাদী মোবারক হোসেনের ও তার সাথে থাকা হৃদয় হোসেনের সবকিছু আসামীরা অস্ত্র দেখিয়ে জোর করে ছিনিয়ে নেয়। ঘটনাস্থর থেকে আসামী রমজান আলীকে স্থানীয়রা আটক করে। পরবর্তীতে অভিযান চালিয়ে বাকি আসামীদেরকে আটক করা হয়। আসামীদের প্রত্যেকের নামে নগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা রুজু আছে বলে জানা যায়।
বাংলাধারা/এফএস/এমআর/এসবি












