১৪ মার্চ ২০২৬

ডেঙ্গু কেড়ে নিলো স্কুলছাত্র রাইয়ানের প্রাণ

বাংলাধারা ডেস্ক »

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে রাইয়ান সরকার নামে স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর দেড়টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়।

রাইয়ান মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। রাইয়ানরা এক ভাই ও এক বোন ছিলেন বলেও জানান তার স্বজনরা। ৩১ জুলাই রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয় রায়হানকে। পরীক্ষা-নিরীক্ষা শেষে তার ডেঙ্গু ধরা পড়ে।

ক্রমেই তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রক্ত দেয়া হয় এবং লাইফ সাপোর্টে রাখা হয়। শুক্রবার দুপুর দেড়টায় চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়।

রাইয়ানের চাচা মনিরুল ইসলাম মনি শুক্রবার রাতে ফেসবুকে ভাতিজার ডেঙ্গু জ্বরে মৃত্যৃর খবর নিশ্চিত করে ফেসবুকে এক শোক সংবাদ পোস্টে লেখেন:

“আমার ভাতিজা রাইয়ান সরকার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আজ দুপুর ১.৩০ মিনিটে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের প্রথম জানাজা নামাজ আজ বাদ মাগরীব সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল এন্ড কলেজ মাঠে এবং দ্বিতীয় জানাজা নামাজ বাদ এশা রহিম মেটাল জামে মসজিদ তেজগাঁও অনুষ্ঠিত হবে। এরপর লাশ (রাইয়ানকে) রহিম মেটাল জামে মসজিদ এন্ড মাদ্রাসা কবরস্থান তেজগাঁও ঢাকায় দাফন করা হবে। রাইয়ানের জন্মতারিখ ৩১-০৭-২০০৮ ইংরেজি। গত ৩১-৭-২০১৯ ইংরেজি তারিখে শরীরে জ্বর আসলে তাকে ঐদিন ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। পরিক্ষা নিরিক্ষার পর তার ডেঙ্গু জ্বর হয়েছিল বলে তার চিকিৎসকরা জানান। ক্রমেই শারিরীক সুস্থতার অবনতি দেখা দিলে রক্ত দেওয়া হয় এবং তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। প্রচন্ড রক্ত ক্ষরণ ও শরীরে পানি লক্ষ্য করা যায়। রাইয়ান তার একমাত্র ছোটবোন মালিহা ও বাবা মাসহ আত্মীয় স্বজন স্কুলের খেলার সাথী রেখে মায়াধারী এ পৃথিবী ছেড়ে চির বিদায় নিলেন। সে মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজে ষষ্ঠ শ্রেনীতে পড়তো। মহান আল্লাহ তাআ’লা রাইয়ানকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমিন।”

সূত্র: জুমবাংলা

বাংলাধারা/এফএস/এমআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ