১৪ মার্চ ২০২৬

মাদারীপুরে ডেঙ্গুতে ১ নারীর মৃত্যু

বাংলাধারা ডেস্ক »

মাদারীপুরে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২ আগস্ট) রাত ১টার দিকে উন্নত চিকিৎসার জন্য মাদারীপুর থেকে ঢাকা নেওয়ার পথে ওই নারীর মৃত্যু হয়। মৃত নারী মাদারীপুরের উত্তর কৃষ্ণনগর এলাকার আব্দুর জব্বার মিয়ার মেয়ে নাদিরা বেগম (৩০)। কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র এই বিষয়টি নিশ্চিত করেছেন।

কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জানিয়েছে, নাদিরা বেগম ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ৩০ জুলাই হাসপাতালে ভর্তি হন।

এরপর ১ জুলাই তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার রাতে তাকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেন চিকিৎসককেরা। ঢাকায় নেওয়ার পথে রাতে নাদিরা বেগমের মৃত্যু হয়।

এদিকে, মাদারীপুরের সিভিল সার্জন ডা. শফিকুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার (২ আগস্ট) পর্যন্ত মাদারীপুরের ৪ জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৪৯ জন।

এরমধ্যে সদর হাসপাতালে ভর্তি রয়েছেন ৯ জন, শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন ৩ জন, কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন ২ জন ও রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন ৪ জন।

বাকিদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা, বরিশাল ও ফরিদপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

বাংলাধারা/এফএস/এমআর/এসবি/আরইউ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ