চট্টগ্রামের কর্ণফুলীতে অভিযান চালিয়ে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস (এনআই) অ্যাক্টের ১৩৮ ধারায় সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) কর্ণফুলী থানা পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলো—কর্ণফুলী উপজেলার জুলধা এলাকার বাসিন্দা আসাদ উল্লাহ এবং শাহমীরপুর এলাকার বাসিন্দা জাহিদুল আলম। জাহিদুল আলম শাহ ট্রেডিংয়ের স্বত্বাধিকারী।
পুলিশ জানায়, আসাদ উল্লাহর বিরুদ্ধে কোতোয়ালী থানার সিআর মামলা নম্বর ২২৭৪/২৫ এবং দায়রা মামলা নম্বর ১৬৯৪/২৬-এর পরোয়ানা ছিল।
অন্যদিকে জাহিদুল আলমের বিরুদ্ধে কোতোয়ালী থানার সিআর মামলা নম্বর ৩২০১/২৪ এবং দায়রা মামলা নম্বর ২৮৬২/২৫-এর সাজা পরোয়ানা জারি ছিল। উভয় মামলাই এনআই অ্যাক্টের ১৩৮ ধারার।













