১৪ মার্চ ২০২৬

অবৈধ স্থাপনা উচ্ছেদের পর উদ্ধারকৃত জায়গায় বৃক্ষরোপণ

বাংলাধারা প্রতিবেদন »

হাটহাজারী উপজেলার জেলা পরিষদ অডিটোরিয়ামের পাশে সরকারি জায়গা দখল করে নির্মিত দোকান উচ্ছেদের পর উদ্ধারকৃত জায়গায় বৃক্ষ রোপণ করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (৩ আগস্ট) হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিনের উদ্যোগে বেলা ১২ টা থেকে একটা পর্যন্ত উদ্ধারকৃত ওই জায়গায় বৃক্ষরোপণ করা হয়।

রুহুল আমিন বাংলাধারাকে বলেন, গত বুধবার (৩১ জুলাই) প্রায় চার ঘন্টা অভিযান চালিয়ে উপজেলার জেলা পরিষদ অডিটোরিয়ামের পাশে সরকারি জায়গা দখল করে নির্মিত দোকান উচ্ছেদের পর উদ্ধারকৃত জায়গায় বৃক্ষ রোপণ করার উদ্যোগ গ্রহণ করি। আম, নারিকেল, তাল সহ নানান ফলের গাছ গাছ লাগিয়েছি। পর্যায়ক্রমে ১০০ টি গাছ লাগানোর সিদ্ধান্ত নিয়েছি।

কেউ যাতে আর সরকারি জায়গা দখল করতে না পারে তাই এই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান তিনি।

বাংলাধারা/এফএস/এমআর/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ