বাংলাধারা বিনোদন »
বাংলাদেশের মিডিয়া জগতের পুরোধা ব্যক্তিত্ব ড. মাহফুজুর রহমান। তারই উদ্যোগে প্রতিষ্ঠিত দেশের প্রথম বেসরকারী স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা বিশ্ব বাঙালির কাছে তুলে ধরছে এদেশের ঐতিহ্য, কৃষ্টি ও সংস্কৃতিকে। চ্যানেলটি প্রতিষ্ঠার পর থেকেই তারুণ্যের উচ্ছ্বাসকে তিনি এগিয়ে নিচ্ছেন এটিএন বাংলার মাধ্যমে।
তার অনুপ্রেরণায় তৈরি হচ্ছে নতুন নতুন গানের শিল্পী। সঙ্গীতের প্রতি তার রয়েছে অসম্ভব ভালোবাসা। আর তাইতো নিজেই যুক্ত হয়েছেন গানের ভুবনে। তার গাওয়া গান নিয়ে ২০১৬ সালের ঈদুল আজহায় প্রচারিত হয় ‘হৃদয় ছুঁয়ে যায়’ শিরোনামের অনুষ্ঠান। পরবর্তী বছর রোজার ঈদে প্রচার হয়েছে সঙ্গীতানুষ্ঠান ‘প্রিয়ারে’ এবং কোরবানীর ঈদে প্রচার হয় একক সঙ্গীতানুষ্ঠান ‘স্মৃতির আল্পনা আঁকি’। গত বছর প্রচার হয় ‘মনে পড়ে তোমায়’ এবং ‘বলোনা তুমি কার’।
সেই ধারাবাহিকতায় এবারের ঈদেও তার গাওয়া গান নিয়ে নির্মিত হয়েছে একক সঙ্গীতানুষ্ঠান ‘একইতো আকাশ দেখি’। অনুষ্ঠানটি প্রচার হবে ঈদের পরদিন রাত ১০টা ৩০ মিনিটে। এবারের অনুষ্ঠানে রয়েছে মোট ১০টি গান। অ্যালবামের গানগুলোতে সুরারোপ করেছেন মান্নান মোহাম্মদ ও রাজেশ ঘোষ।
গানের কথা লিখেছেন নাজমা মোহাম্মদ এবং রাজেশ ঘোষ। অ্যালবামে রয়েছে আমার নিঃশ্বাসের শব্দ তুমি, ঘুমাতে পারি না, একইতো আকাশ দেখি, হঠাৎ একটা চিঠি, বোকা মন, কিছুক্ষণ, কষ্টরে, তুমি আমারই, মনে ঝড় ওঠে এবং মনের মাঝে থেকো শিরোনামের গান।
বাংলাধারা/এফএস/এমআর/টিএম












