১৪ মার্চ ২০২৬

খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু

বাংলাধারা প্রতিবেদন »

বান্দরবানের লামায় নদীর পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম আফিজা আকতার (২)। আজ শনিবার (৩ আগস্ট) বেলা সাড়ে ১১টায় উপজেলার রুপসীপাড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহত শিশুর মা ইয়াছমিন আক্তার জানান, তিনি সংসারের গৃহস্থালীর কাজ করছিলেন। শিশু আফিজা আকতার উঠানে খেলছিল। বাড়ি পাশ দিয়ে প্রবাহিত লামা খালে শিশুটি খেলার ছলে খালের পাড়ে চলে যায় তিনি বুঝতে পারেননি। কিছুক্ষণ পরে লোকজনের চিৎকার শুনে দৌড়ে বেরিয়ে এসে শুনেন বাচ্চা পানিতে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, তারা লামা খাল ও মাতামুহুরী নদীর মোহনায় বসে বড়শি দিয়ে মাছ ধরার সময় একটি শিশু ভেসে আসতে দেখে তাকে উদ্ধার করে লামা হাসপাতালে নিয়ে যান।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে লামা থানা পুলিশের উপ-পরিদর্শক আব্দুল্লাহ আল বাকী জানান, শিশুটির স্বজনদের কথা বলে জানা যায় মায়ের অজান্তে শিশুটি পানিতে পড়ে মারা গেছে বলে তারা জানায়। শিশুর শরীরে কোন আঘাতের চিহ্ন ছিল না।

বাংলাধারা/এফএস/এমআর/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ