বাংলাধারা প্রতিবেদন »
নগরীতে পৃথক দুই অভিযানে ১৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ।
বৃহস্পতিবার (১ আগস্ট) কোতোয়ালী থানাধীন মেরিন ড্রাইভ রোডস্থ পুরাতন ফিসারী ঘাট এলাকায় থেকে ৮শ‘ ৫ পিচ ইয়াবাসহ ১ জন এবং শুক্রবার (২ আগস্ট) পাঁচলাইশ থানাধীন বায়েজীদ বোস্তামী রোডস্থ ষোলশহর আবাসিক এলাকায় থেকে ১৫ হাজার ২শ‘ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ আসামীদেরকে গ্রেফতার করে পুলিশ।

আটককৃতরা হলো মৃত শফিকুল ইসলামের ছেলে মোঃ নিয়াজ উদ্দিন (২৫), মৃত সুলতান আহম্মদের ছেলে মোঃ আইয়ুব আলী(৪২), মৃত মোস্তাফিজুর রহমানের ছেলে মোঃ সেলিম (৩২) ও মোঃ রেজাউল হকের ছেলে মনির হোসেন(৩২)।
চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব মোঃ মিজানুর রহমান বাংলাধারাকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা পাঁচলাইশ থানাধীন বায়েজীদ বোস্তামী রোডস্থ ষোলশহর আবাসিক এলাকায় ও কোতোয়ালী থানাধীন মেরিন ড্রাইভ রোডস্থ পুরাতন ফিসারী ঘাট এলাকায় পৃথক অভিযান চালায়।
পরবর্তিতে সেখান থেকে ১৬ হাজার পিচ ইয়াবাসহ ৪ আসামীকে গ্রেপ্তার করি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা জানায়, তারা দীর্ঘদিন ধরে ইয়াবা ক্রয় বিক্রয়ের সাথে জড়িত।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য পাঁচলাইশ ও কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাধারা/এফএস/এমআর/এসবি/আরইউ












