১৪ মার্চ ২০২৬

পণ্য খালাসে জালিয়াতি, ৭ কাস্টমস কর্মকর্তাসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা

বাংলাধারা প্রতিবেদন »

ভুয়া কাগজপত্র উপস্থাপন ও জালিয়াতি করে মিথ্যা ঘোষণা দিয়ে আমদানি করা পণ্য খালাসের মাধ্যমে রাজস্ব ফাঁকির অভিযোগে চট্টগ্রাম কাস্টমস হাউজের অবসরপ্রাপ্ত সাত কর্মকর্তা ও ১৭ আমদানিকারকসহ মোট ২৪ জনের বিরুদ্ধে ১৮টি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (০৬ আগস্ট) দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এর কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান সংস্থাটির উপ-পরিচালক মোহাম্মদ লুৎফুল কবির চন্দন।

তিনি জানান, দুদক প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক শেখ গোলাম মাওলা, সহকারী পরিচালক আফরোজা হক খান ও উপ-সহকারী পরিচালক সহিদুর রহমান বাদী হয়ে সোমবার বিকেলে দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ মামলাগুলো দায়ের করেন।

মামলার আসামি চট্টগ্রাম কাস্টমস হাউজের কর্মকর্তারা হলেন- অবসরপ্রাপ্ত রাজস্ব কর্মকর্তা মো. শফিউল আলম, হুমায়ুন কবির, প্রাণবন্ধু বিকাশ পাল, মো. নিজামুল হক, সৈয়দ হুমায়ুন আখতার, মোহাম্মদ সফিউল আলম ও মো. সাইফুর রহমান।

মামলায় অভিযুক্ত আমাদানিকারকরা হলেন- মোহাম্মদ কাসিফ ফোরকান, মোহাম্মদ হারুন শাহ, মো আবুল হাসনাত সোহাগ, মো. মমিনুল ইসলাম, মির্জা মো. আহসানুজ্জামান, এম এ আলীম, মো. মুসা ভুঁইয়া, মইনুল আলম চৌধুরী প্রকাশ মইনুল আলম মো. সাইফুল চৌধুরী, হাজী ফোরকান আহমেদ, মো. নুরুল আলম, মো. জহিরুল ইসলাম, মো. রুবেল আহমেদ, মো. আইনুল হক, মো. সাহিদুর রহমান, মো. সাইফুল ইসলাম, ফাহাদ আবেদীন সোহান ও জোতিময় সাহা।

লুৎফুল কবির চন্দন জানান, আসামিরা ২০১০, ২০১১ ও ২০১২ সালে প্রতারণা ও জালিয়াতি করে ভুয়া কাগজপত্রের মাধ্যমে মিথ্যা ঘোষণা দিয়ে আমদানি করা পণ্য খালাস করে ২ কোটি ৬৬ লাখ ২৯ হাজার ৪৮৭ টাকার রাজস্ব ফাঁকি দেওয়ার অভিযোগে মামলা দায়ের হয়েছে।

বাংলাধারা/এফএস/এমআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ