১৪ মার্চ ২০২৬

হাটে গিয়েই মরে গেল টাইগার

বাংলাধারা ডেস্ক »

রাজধানীর গাবতলীর কোরবানির হাটে ‘টাইগার’ নামে ৩০ মণ ওজনের গরুটি মারা গেছে। মঙ্গলবার দুপুরে গাবতলীর পশুর হাটে তীব্র গরমে অসুস্থ হয়ে মারা যায়।

টাইগারের মালিক মেহেরপুর জেলার আব্দুর রাজ্জাক জানান, টাইগারকে ৮ বা ১০ লাখ টাকায় বিক্রি করার আশা ছিল। তাই বেশি দামে বিক্রির আশা নিয়ে গাবতলীতে এসেছিলাম।

তিনি আরও জানান, আজ সকালেও গরুটি ভালো ছিল। গোসল করানোর পর হঠাৎ দেখি গরুটি হাঁসফাঁস করছে, চোখের মণি উল্টে গেছে। এরপর ধপাস করে গরুটি মাটিতে পড়ে যায়। অসুস্থ হওয়ার পাঁচ মিনিটের মধ্যেই টাইগার মারা যায়।

প্রায় দেড় বছর আগে ১ লাখ ৭২ হাজার টাকা দিয়ে গরুটি কিনেছিলেন আব্দুর রাজ্জাক।

পাঁচ লাখ টাকায় ব্যাপারীরা গরুটি বাড়িতে থাকা অবস্থায় কিনতে চেয়েছিল। কিন্তু বেশি দামের আশায় টাইগারকে গাবতলীতে নিয়ে এসেছিলেন তিনি।

বাংলাধারা/এফএস/এমআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ