বাংলাধারা প্রতিবেদন »
আলকরণ ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর আওয়ামীলীগ নেতা তারেক সোলেমান সেলিম বলেছেন, “বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব এর ত্যাগ ও দূরদর্শিতা এদেশের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে চির অম্লান। বঙ্গমাতার এই গুরুত্বপূর্ণ ভূমিকা ইতিহাসের এক স্বল্প আলোচিত অধ্যায়। সময় এসেছে জাতির ভবিষ্যত শিশু কিশোরদের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব এর এই ইতিহাস জানিয়ে উদ্দীপ্ত করার।
নগরীর আলকরণস্থ আহমদিয়া হাশেমীয়া-ইসমালিয়া সুন্নিয়া মাদ্রাসা ও এতিমখানায় চট্টগ্রাম মহানগর যুবলীগের আওতাধীন থানা ও ওয়ার্ড সমূহের উদ্যোগে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব এর জন্মদিনে দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এতিম শিশুদের উদ্দেশ্যে একথা বলেন।
মহানগর যুবলীগ নেতা আনিফুর রহমান লিটু’র সভাপতিত্বে ও যুবলীগ নেতা মো: ইউনুছ এর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্য্যনির্বাহী কমিটির সদস্য দেবাশীষ পাল দেবু।
এতে আরো বক্তব্য রাখেন জাকের আহমদ খোকন, মাদ্রাসা অধ্যাপক মাওলানা মোহাম্মদ ছাদেক, মারুফ আহমেদ, মাদ্রাসা অধ্যাাপক মো: জমির উদ্দিন, ইশরাদ ইফতেখার মামুন, মো: এসকান্দর আলম, আসিফ শাহীন প্রমুখ।
প্রধান বক্তা দেবাশীষ পাল দেবু বলেন, “ঘাতকদের গুলির আঘাতে পিতা মাতা সব হারিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তোমাদের মতোই এতিম হয়েছিলেন। কিন্তু তাঁর মা, মহীয়সী বেগম মুজিব এর মতোই চরিত্রের দৃঢ়তার কারণে তিনি আজ আমাদের জন্য উন্নত বাংলাদেশ গঠনে অক্লান্ত কাজ করে যাচ্ছেন। তোমরাও যেকোনো অবস্থায় এই মহীয়সী নারীর মতোই ধৈর্য্য ধরে সাহস ও বুদ্ধিমত্তার সাথে সামনে এগিয়ে গেলে সফল হবে।”
মিলাদ ও দোয়া মাহফিল শেষে এতিম শিশুদের বিরিয়ানি দিয়ে আপ্যায়ন করা হয়।
বাংলাধারা/এফএস/এমআর












